[Movie] Memories of Murder (2003) (BN/EN)

avatar
(Edited)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


Image Source

If there is no clue or evidence behind a perfect crime, what can be the mental state of a police officer? If the criminal cannot be caught even with the naked eye, can that crime haunt a person for the rest of his life?

Korean director Bong Joon-ho, who won the world with the movie 'Parasite' in 2019, made 'Memories of Murder' in 2003. Based on the true story of a real serial killing that took place in the village of Haesong, South Korea between 1986 and 1991, this movie is considered one of the best crime-investigation thrillers in the history of cinema.

একটি নিখুঁত অপরাধের পেছনে যদি কোনো ক্লু বা প্রমাণ না থাকে, তবে একজন পুলিশের মানসিক অবস্থা কেমন হতে পারে? অপরাধীকে চোখ দিয়ে দেখেও যদি ধরা না যায়, তবে সেই অপরাধ কি সারা জীবন একজন মানুষকে তাড়া করে বেড়াতে পারে?

২০১৯ সালে 'প্যারাসাইট' সিনেমা দিয়ে বিশ্বজয় করা কোরিয়ান পরিচালক বং জুন-হো ২০০৩ সালে বানিয়েছিলেন 'মেমোরিজ অফ মার্ডার'। ১৯৮৬ থেকে ১৯৯১ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার হাওসং নামক গ্রামে ঘটে যাওয়া আসল সিরিয়াল কিলিংয়ের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটিকে চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা ক্রাইম-ইনভেস্টিগেশন থ্রিলার হিসেবে গণ্য করা হয়।


1. The beginning of the story: Clumsy police and a rural village

The year is 1986, in a remote and quiet village in South Korea. Suddenly, the bodies of young women are found one after another. Each one is bound with their own clothes and the women are being targeted in red dresses on a rainy night.

Image Source

Local detective Park Doo-man (Song Kang-ho) is in charge of investigating the incident. At that time, the village had no forensic lab, DNA testing facilities, or modern technology. As a result, the local police resorted to the primitive method of directly picking up the suspects, beating them, and extracting confessions.

১. গল্পের শুরু: আনাড়ি পুলিশ ও একটি গ্রামীণ গ্রাম
১৯৮৬ সাল, দক্ষিণ কোরিয়ার এক প্রত্যন্ত শান্ত গ্রাম। হঠাৎ করেই সেখানে একের পর এক তরুণীর লাশ পাওয়া যেতে থাকে। প্রত্যেকের হাত-পা তাদের নিজেদের পরনের কাপড় দিয়ে বাঁধা এবং বৃষ্টির রাতে লাল পোশাক পরা নারীদের টার্গেট করা হচ্ছে।

ঘটনা তদন্তের দায়িত্বে আসে স্থানীয় গোয়েন্দা পার্ক দু-মান (সং কাং-হো)। সে সময় ওই গ্রামে কোনো ফরেনসিক ল্যাব, ডিএনএ টেস্টের সুবিধা বা আধুনিক প্রযুক্তি ছিল না। ফলে স্থানীয় পুলিশ ডিরেক্ট সন্দেহভাজনকে তুলে এনে পিটিয়ে স্বীকারোক্তি নেওয়ার আদিম পদ্ধতি ব্যবহার করতে থাকে।


2. New Officer from Seoul and Contrast

Young and experienced detective Soo Ryong is sent from Seoul to handle the situation. Soo Ryong believes that "documents and evidence never lie."

Image Source

This is where the main attraction of the movie is created - the conflict between two officers with completely different thinking. One believes in his 'ability to recognize criminals by looking at their eye expressions', while the other believes in scientific data and evidence. But the killer is so clever and cold-hearted that, as time goes by, all the mental patience and logic of the two police officers begin to collapse.

২. সিউল থেকে আসা নতুন অফিসার ও বৈপরীত্য
পরিস্থিতি সামাল দিতে সিউল থেকে পাঠানো হয় তরুণ ও অভিজ্ঞ গোয়েন্দা সু রিওং-কে। সু রিওং বিশ্বাস করে-"নথিপত্র এবং প্রমাণ কখনো মিথ্যা বলে না।"

এখানেই মুভির মূল আকর্ষণ তৈরি হয়-দুই সম্পূর্ণ ভিন্ন চিন্তাধারার অফিসারের মধ্যে দ্বন্দ্বে। একজন বিশ্বাস করে তার 'চোখের এক্সপ্রেশন দেখে অপরাধী চেনার ক্ষমতা'র ওপর, আর অন্যজন বিশ্বাস করে বৈজ্ঞানিক তথ্য ও প্রমাণের ওপর। কিন্তু খুনি এতটাই চতুর ও ঠাণ্ডা মাথার যে, সময় যত গড়ায়, দুই পুলিশ অফিসারের সমস্ত মানসিক ধৈর্য ও যুক্তিবোধ ভেঙে পড়তে শুরু করে।


3. Rain, Mysterious Song, and a Suspicious Face

The mystery deepens when they learn that on the day of each murder, an unknown person would send a letter to a local radio station requesting that a particular song be played!

Image Source

After much searching, they found a young man named Park Hyun-gyu, who had unusually smooth hands and was the one who sent the request for the song. The police were almost certain that this was the killer. But since there was no lab in South Korea at the time to test the DNA sample, it had to be sent to America. The time spent waiting for that report made the audience's heart pound.

৩. বৃষ্টি, রহস্যময় গান এবং একটি সন্দেহভাজন মুখ
রহস্য ঘনীভূত হয় যখন তারা জানতে পারে-প্রতিটি হত্যাকাণ্ডের দিন স্থানীয় একটি রেডিও স্টেশনে এক অজ্ঞাত ব্যক্তি বিশেষ একটি গান বাজানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠাত!

অনেক খোঁজাখুঁজির পর তারা পাক হিয়ন-গ্যু নামের এক তরুণের সন্ধান পায়, যার হাত দুটি অতিরিক্ত মসৃণ এবং যে সেই গানটির অনুরোধ পাঠাত। পুলিশ প্রায় নিশ্চিত হয়ে যায় যে এটিই সেই খুনি। কিন্তু ডিএনএ নমুনা টেস্ট করার জন্য তৎকালীন দক্ষিণ কোরিয়ায় কোনো ল্যাব না থাকায় তা আমেরিকায় পাঠাতে হয়। সেই রিপোর্টের অপেক্ষায় কাটানো সময়টুকু দর্শকের বুক ধুকপুকানি বাড়িয়ে দেয়।


4. That iconic final scene


Image Source

The final scene of the movie is an unforgettable moment in the history of world cinema. Many years after the events, in 2003, Detective Park quit his police job and started his regular business.

Image Source

One day, while passing by the old drain or crime scene, he spoke to a little girl. The girl told him that a few days ago, another man was looking at this drain in the same way. When Park asked her what the man looked like? The girl replied: "Very ordinary, just like ten other ordinary people."

Image Source

As soon as Park (actor Song Kang-ho) realizes that the killer is not a monster, but could be an ordinary person around us, he looks directly into the camera, that is, into the eyes of the audience. Director Bong Joon-ho placed this shot so that if the real-life murderer watches the movie in the theater, he would know that the police are still looking for him!

৪. সেই আইকনিক শেষ দৃশ্য
মুভির শেষ দৃশ্যটি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত। ঘটনা ঘটনার বহু বছর পর, ২০০৩ সালে গোয়েন্দা পার্ক পুলিশি চাকরি ছেড়ে দিয়ে সাধারণ ব্যবসা শুরু করে।

এক দিন সে পুরোনো সেই ড্রেন বা ক্রাইম সিনের পাশ দিয়ে যাওয়ার সময় একটি ছোট্ট মেয়ের সাথে কথা বলে। মেয়েটি তাকে জানায়-কিছুদিন আগে আরেকজন লোক ঠিক একইভাবে এই ড্রেনের দিকে তাকিয়ে ছিল। পার্ক যখন তাকে জিজ্ঞেস করে লোকটিকে দেখতে কেমন ছিল? মেয়েটি উত্তর দেয়: "খুব সাধারণ, একদম আর দশটা সাধারণ মানুষের মতো।"

খুনি কোনো দানব নয়, আমাদের আশেপাশেরই কোনো সাধারণ মানুষ হতে পারে-এই সত্যটা উপলব্ধি করার সাথে সাথে পার্ক (অভিনেতা সং কাং-হো) সরাসরি ক্যামেরার দিকে অর্থাৎ দর্শকের চোখের দিকে তাকায়। পরিচালক বং জুন-হো এই শটটি রেখেছিলেন যাতে রিয়েল-লাইফ খুনি যদি সিনেমাটি হলে বসে দেখে, তবে সে যেন জানতে পারে পুলিশ এখনো তাকে খুঁজছে!


5. Real Criminal Identified in 2019 (Lee Choon-jae)

Image Source

  • Solved 30 Years Later: This real-life case was still unsolved when the movie was released. But the amazing thing is—16 years after the movie was released, in 2019, police were able to identify the real-life killer, Lee Chun-jae, using modern DNA technology! Lee was already in prison for another crime and admitted that he watched the movie while in jail.

৫. ২০১৯ সালে আসল অপরাধী শনাক্ত

  • ৩০ বছর পর সমাধান: সিনেমাটি মুক্তির সময়ও বাস্তবের এই কেসটি অমিমাংসিত ছিল। কিন্তু চমকপ্রদ তথ্য হলো-সিনেমাটি মুক্তির ১৬ বছর পর, ২০১৯ সালে আধুনিক ডিএনএ প্রযুক্তির সাহায্যে পুলিশ বাস্তবের সেই আসল খুনি লি চুন-জাই -কে শনাক্ত করতে সক্ষম হয়! লি ইতিমধ্যে অন্য এক অপরাধে কারাগারে বন্দি ছিল এবং সে স্বীকার করে যে সে সিনেমাটি জেলেও বসে দেখেছিল।

6. Budget, Box Office and Recognition

  • A huge success on a low budget:** Made with a budget of just 2.8 million dollars, this film was enjoyed by more than 5 million viewers after its release in South Korea and became a huge blockbuster at the box office.
  • Critics' No. 1 Choice: Famous director Quentin Tarantino has included this film in the list of the 20 best films of all time.
  • Rotten Tomatoes: It has a rating of 95% on the famous review site Rotten Tomatoes.

৬. বাজেট, বক্স অফিস ও স্বীকৃতি

  • কম বাজেটে বিশাল সফলতা: মাত্র ২.৮ মিলিয়ন ডলার বাজেটে তৈরি এই সিনেমাটি দক্ষিণ কোরিয়ায় মুক্তির পর ৫ মিলিয়নেরও বেশি দর্শক সিনেমা হলে গিয়ে উপভোগ করে এবং এটি বক্স অফিসে বিশাল ব্লকবাস্টার হয়।
  • সমালোচকদের নম্বর ১ পছন্দ: বিখ্যাত পরিচালক কোয়েন্টিন টারান্টিনো এই সিনেমাটিকে সর্বকালের সেরা ২০টি সিনেমার তালিকায় স্থান দিয়েছেন।
  • Rotten Tomatoes: বিখ্যাত রিভিউ সাইট রটেন টমেটোসে এর রেটিং ৯৫%।

'Memories of Murder' is not just a crime-thriller; it is a tragic story of human failure, the limitations of the system, and the pursuit of elusive truth. For those who love dark, realistic, and deeply mysterious movies, it is a unique gift from international cinema.

'Memories of Murder' কেবল একটি ক্রাইম-থ্রিলার নয়; এটি মানুষের ব্যর্থতা, সিস্টেমের সীমাবদ্ধতা এবং অধরা সত্যের পেছনে ছোটার এক ট্র্যাজিক গল্প। যারা ডার্ক, রিয়েলিস্টিক এবং গভীর রহস্যধর্মী সিনেমা ভালোবাসেন, তাদের জন্য এটি আন্তর্জাতিক চলচ্চিত্রের এক অনন্য উপহার।


Source:
I have compiled and verified the information for this review, box office reports, and background information from various trusted sources to create this post. The links to the sources are given below:

তথ্যসূত্র:
আমি এই রিভিউটির, বক্স অফিস রিপোর্ট এবং পেছনের অজানা তথ্যগুলো বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে সংগ্রহ করে এবং যাচাই করে এই পোস্টটি তৈরি করেছি। সোর্সগুলোর লিংক নিচে দেওয়া হলো:

Rating: 96/100


Originally posted through scrobble.life/movies.



0
0
0.000
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
8 comments
avatar

Character ls in this movie are looking same as are in "MouseTrap" 🪤 I may add this in my watchlist if you recommend me ...

!PIZZA
!BBH
!ALIVE
!INDEED
!WEIRD
!MMB

avatar

Definitely add it to your watchlist, It's an absolute masterpiece based on true events, directed by Bong Joon-ho. The plot, suspense, and raw performances will keep you hooked till the very end. Highly recommended.

avatar

me has dado una historia increible me encanta tendre que buscarla y ver que tal

avatar

With a good rating like this, it's worth giving it a look; I like the way you describe this film.

avatar

Thank you so much, I really appreciate your kind words about my writing. Memories of Murder is a masterpiece by Bong Joon-ho, and I'm sure you'll love the suspense and storytelling. Enjoy watching it.